সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৭
গত ৪৮ ঘণ্টায় ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৭১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে রাজধানী বিমান হামলা চালানো হয় বলে জানায় স্থানীয়রা। সেসময় তিন শিশু ও দুই নারীসহ অন্তত ১১ জন প্রাণ হারান।
হুথি কর্মী আবদুল মালেক আল ফাদল বলেন, সানার দুটি ভবন পুরোপুরি ধ্বংস করা হয়। হুথি নেতা মোহাম্মদ আল রামির বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছিল সৌদি জোট। তিনি বলেন, রামির গাড়িতেও বোমা হামলার চালঅনো হয়। হুথি পরিচালিত টিভি চ্যানেল আল মাসিরাহ জানায়, হোদেয়াহ প্রদেশে বিমান হামলায় দুই নারীসহ অন্তত আটজন বেসামরিক মারা গেছেন। বিদ্রোহী এই গোষ্ঠীর বার্তা সংস্থা সাবা জানায়, রবিবার ৫১টি বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ৪৮ জন বেসামরিক প্রাণ হারিয়েছেন। তবে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য করা হয়নি।
মেডিকেল জার্নাল ল্যানসেট এর প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন বেসামরিকদের অবস্থা খুবই খারাপ। ১ কোটি ৮০ লাখেরও বেশি মানুষ বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বসবাস করেছে।
২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। হুথি ও সালেহ জোট রাজধানী সানা দখল করলে দেশটির প্রেসিডেন্ট হাদি সৌদি আরবে নির্বাসনে যান। ২০১৫ সালের মার্চ মাসে সৌদি নেতৃত্বাধীন জোট হাদির সমর্থনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে। বিভিন্ন ত্রাণ সংস্থার মতে, দেশটিতে প্রায় ৮০ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে অবস্থান করছে। কলেরা ও ডিপথেরিয়া ছড়িয়ে পড়েছে। দ্য নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) বলছে, হুদাইদাহ ও সালিফ বন্দরে প্রথম দফায় খাদ্য ও জ্বালানি পৌঁছালেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। কারণ ২ কোটি ৭০ লাখ জনসংখ্যার দেশ ইয়েমেন খাদ্য, জ্বালানি ও ওষুধের ওপর প্রায় সম্পূর্ণভাবে নির্ভরশীল।
Design and developed by ওয়েব হোম বিডি