মিশরে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৯

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৭

মিশরে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৯

Manual7 Ad Code

মিসরের রাজধানী কায়রোর কাছে কপটিক গির্জায় বন্দুকধারীর হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৫জন। মিশরের স্বাস্থ্য মন্ত্রনালয় সূত্রে এ তথ্য জানা গেছে। খবর দ্য গার্ডিয়ান।

দক্ষিণ কায়রোর হেলওয়ান শহরের মারমিনা গির্জায় প্রবেশের চেষ্টাকালে বন্দুকধারীদের হামলায় ৫ নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।

Manual6 Ad Code

পরে নিরাপত্তারক্ষীদের গুলিতে এক বন্দুকধারী নিহত হয়েছে। হামলায় হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত নয়।

Manual6 Ad Code

দোহা ইন্সটিটিউটের নিরাপত্তা অধ্যয়নের অতিথি শিক্ষক ওমর আসওয়ার আল জাজিরাকে বলেন, এ হামলা মিশরে চলমান সংকটের অংশ। তিনি আরও বলেন, এ ধরণের হামলার পরিমাণ বেড়েই চলছে। গত ৩ বছরে মিশরে ২ হাজার হামলার ঘটনা ঘটেছে। ২০১৩ সালের পর থেকে দেশটিতে রাজনৈতিক সংকট শুরু হয়। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code