পাঞ্জাবে ১৬ হাজার কৃষকের আত্মহত্যা!

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৭

পাঞ্জাবে ১৬ হাজার কৃষকের আত্মহত্যা!

Manual2 Ad Code

ভারতের পাঞ্জাব প্রদেশে গত ১৬ বছরে অন্তত ১৬ হাজার কৃষক আত্মহত্যা করেছেন বলে এক গবেষণায় তথ্য উঠে এসেছে।

Manual1 Ad Code

শনিবার পাঞ্জাবের তিনটি বিশ্ববিদ্যালয়ের চালানো ওই জরিপের তথ্য প্রকাশ করা হয়।

জরিপের ফলে বলা হয়েছে, প্রত্যাশিত ফসল উৎপাদন করতে না পেরে এবং অতিরিক্ত ঋণের দায়ে প্রতিবছর রাজ্যটিতে হাজারো ‍কৃষক আত্মহত্যা করেন। এর মধ্যে শুধুমাত্র ২০১৫ সালেই আত্মহত্যা করেন অন্তত ১২ হাজার ৬শ কৃষক।

Manual6 Ad Code

জরিপে আরও বলা হয়, ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেওয়া কৃষকের হার প্রায় ৬০ শতাংশ। এছাড়া রাজ্যের কৃষকদের প্রায় অর্ধেকই ঋণগ্রস্ত বলেও জানানো হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code