পশুখাদ্য কেলেঙ্কারির দায়ে লালুপ্রসাদের সাড়ে ৩ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৮

পশুখাদ্য কেলেঙ্কারির দায়ে লালুপ্রসাদের সাড়ে ৩ বছরের কারাদণ্ড

Manual7 Ad Code

পশুখাদ্য কেলেঙ্কারির দায়ে বিহারের সাবেক মুখ্যমন্ত্রীর লালুপ্রসাদের সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডদেশ দিয়েছেন রাঁচির বিশেষ সিবিআই আদালত। তিনি বিহারের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান।

গত ২৩ ডিসেম্বর এই আদালতই ওই মামলায় লালু প্রসাদসহ ১৬ জনকে দোষী সাব্যস্ত করেন। শনিবার রাঁচির সিবিআইর বিশেষ আদালতের বিচারক শিবপাল সিং এই রায় ঘোষণা প্রদান করে। আদালতে লালুপ্রসাদ আবেদন করেছিলেন, আদালত যেন তার স্বাস্থ্যের দিক বিবেচনা করে  সাজা প্রদান করনে।

Manual5 Ad Code

লালুপ্রসাদের ছেলে তেজস্বী যাদব গনমাধযামকে জানান, ‘সিবিআইরের বিশেষ আদালত তার কর্যক্রম সম্পাদন করেছেন। এখন আমরা হাইকোর্টের কাছে জামিনের আবেদন করব।’ ওই মামলায় অন্য আর একজন আরজেডি নেতা জগদীশ শর্মার সাত বছরের জেল এবং ১০ লাখ টাকার জরিমানা করেছেন আদালত।

Manual8 Ad Code

দীর্ঘ ২০ বছর ধরে জাল ভাউচার দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ ছিল লালুপ্রসাদ এবং তার সহযোগীদের বিরুদ্ধে। প্রথম এই দুর্নীতি ১৯৮৫ সালে ধরা পড়েছিলো। ৩২ বছর আগে দেওঘর ট্রেজারি থেকে ৮৯.২৭ লাখ টাকা তোলা হয়েছিল জাল বিল দিয়ে।

২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর পশুখাদ্য কেলেঙ্কারির চাইবাসা ট্রেজারির মামলায় লালুপ্রসাদ ও বিহারের অন্য এক প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রকে দোষী সব্যস্ত করা হয়। কারাদণ্ড দেওয়া হয় দু’জনকেই।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code