শীত থেকে বাঁচতে এটিএম মেশিনের গায়ে সোয়েটার!

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৮

শীত থেকে বাঁচতে এটিএম মেশিনের গায়ে সোয়েটার!

Manual6 Ad Code

ঠাণ্ডায় প্রায় জমে যাওয়ার মতো অবস্থা। নিজেকে সবল এবং সচল রাখতে সোয়েটার পরে নিল এটিএম মেশিন!

Manual2 Ad Code

এমনটাই ঘটেছে উত্তর ভারতের হিমাচল প্রদেশে। জাঁকিয়ে শীত পড়েছে সমগ্র উত্তর ভারত জুড়ে। অনেক জায়গায় তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নিচে। এই অবস্থায় এটিএম মেশিন সচল রাখার জন্য এটিএম মেশিনে সোয়েটার পরিয়ে দেওয়ার মতো পদক্ষেপ হাতে নিল কর্তৃপক্ষ।

Manual1 Ad Code

অবাক লাগলেও ঘটনাটি সম্পূর্ণ সত্য। শুধুমাত্র সোয়েটার নয়, এটিএম কাউন্টারের ভিতরে রুম হিটারও চালিয়ে রাখা হলো। দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অংশে যখন এটিএম মেশিন সচল রাখতে এসি ব্যবহার হচ্ছে ঠিক একই সময়ে উত্তর ভারতের হিমাচল প্রদেশে ঠিক উল্টো চিত্র। ওই রাজ্যের লাহুল-স্পিতিতে এটিএম সচল রাখতে এমন অভিনব ব্যবস্থাই গ্রহণ করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

ইতোমধ্যেই তাপমাত্রা নেমে গেছে মাইনাস ১২.৬° সেলসিয়াসে। কখনও আবার নেমে যায় মাইনাস ২৫° পর্যন্ত। ব্যাঙ্ক কর্তৃপক্ষ শীতের সময় আপ্রাণ চেষ্টা করেন এটিএমগুলোকে সচল রাখার।

প্রবল ঠাণ্ডায় এটিএমের কনভেয়ার বেল্ট জ্যাম হয়ে যাওয়ায় বেশিরভাগ সময়েই মেশিনগুলো অকেজো হয়ে পড়ে থাকে। গ্রাহকদের সুবিধার্থে পরিষেবা চালু রাখতে সময়ে মেশিনগুলো গরম কাপড়ে ঢেকে রাখা হয়। ঘর গরম রাখার জন্য ব্যবস্থা থাকে রুম হিটারের। নিরাপত্তার কারণেই কেবিনের ভিতর কাঠ বা কয়লা জ্বালার উপায় নেই। তাই বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছে ইলেকট্রিক বা গ্যাসে চলা রুম হিটারকে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code