৩ ডাক্তার মৃত ঘোষণা করার পরও মর্গে জীবিত

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৮

৩ ডাক্তার মৃত ঘোষণা করার পরও মর্গে জীবিত

Manual3 Ad Code

স্পেনের একজন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে রোববার মৃত ঘোষণা করেন তিনজন ডাক্তার। এর মাত্র কয়েক ঘণ্টা পর ময়নাতদন্ত করার জন্য তার ‘লাশ’ মর্গে নেয়া হয়। কিন্তু সেখানে তাকে জীবিত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে স্পেনের মিডিয়া।

Manual7 Ad Code

স্পেনের অভিডো অঞ্চলের একটি মর্গে ময়নাতদন্তের জন্য গঞ্জো মন্তোয়া হিমেনেজের ‘মৃতদেহ’ ব্যবচ্ছেদ করার প্রস্তুতি নেয়া হচ্ছিল। সৌভাগ্যক্রমে তার শরীর কাটার ঠিক আগ মুহূর্তে নাক ডাকার শব্দ পাওয়া গেলে বেঁচে যান মৃত বলে ঘোষিত হিমেনেজ।

Manual8 Ad Code

ওই আসামির পরিবারকে কর্তৃপক্ষ জানিয়েছে, তারা মনে করেছিলেন সকাল ৮টায় হিমেনেজ তার সেলের মধ্যে মারা গেছেন।

Manual1 Ad Code

স্পেনের টেলেসিনো চ্যানেল জানিয়েছে, তিনজন ডাক্তার ২৯ বছর বয়সী হিমেনেজকে পরীক্ষা করেন। কিন্তু তার শরীরে তখন তারা প্রাণের কোনো চিহ্ন খুঁজে পাননি। ডাক্তাররা নিশ্চিত করার পর হিমেনেজের মৃত্যুর কারণ জানতে তার শরীর লাশ রাখার ব্যাগে ভরে মর্গে পাঠিয়ে দেয়া হয়।

এল মাতিনো পত্রিকা জানিয়েছে, ডাক্তাররা মৃত ঘোষণা করার পর মর্গের ফরেনসিক বিশেষজ্ঞরা লাশের ব্যাগের ভেতর নাক ডাকার শব্দ হচ্ছে শুনতে পান। তার শরীরও তখন নড়াচড়া করছিল।

Manual5 Ad Code

হিমেনেজের এক ক্রুব্ধ আত্মীয় এল মাতিনোকে বলেন, ‘অস্ত্রপচারের ছুরি দিয়ে কাটার জন্য হিমেনেজের শরীরে দাগও দিয়েছিল।’

প্রাণের সাড়া পাওয়ার পর দ্রুত হিমেনেজকে হাসপাতালের ইমারজেন্সি রুমে নিয়ে যাওয়া হয়। পরে তাকে আইসিইউ-তে রাখা হয়।

হিমেনেজের পরিবার অভিযোগ করেছে, হিমেনেজেকে পরীক্ষা করার সময় অনিয়ম করা হয়েছে। তিনজন ডাক্তার হিমেনেজকে মৃত ঘোষণা করলেও, আসলে মাত্র এক জন ডাক্তার তাকে পরীক্ষা করেন। বাকি দুজন শুধু তাকে না দেখেই ডেথ সার্টিফিকেটে সই করেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code