আফগানিস্তানে ২৬ জঙ্গি নিহত

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৮

আফগানিস্তানে ২৬ জঙ্গি নিহত

Manual6 Ad Code

আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী গত ২৪ ঘন্টায় দেশব্যাপী অভিযান চালিয়ে ২৬ সশস্ত্র জঙ্গিকে হত্যা করেছে। এ সময় আরো ১৬ জঙ্গি আহত হয়েছে। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে।

Manual4 Ad Code

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘আফগানিস্তানের যৌথ বাহিনী এই অভিযানকালে তিন জঙ্গিকে আটক করেছে। নিহতদের মধ্যে ১৩ জন ইসলামিক স্টেট যোদ্ধা।’

Manual3 Ad Code

এই অভিযানে বিপুলসংখ্যক অস্ত্র উদ্ধার এবং রাস্তার পাশে রাখা বোমা ও ল্যান্ডমাইন অপসারণ করা হয়েছে। বাসস।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code