সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৮
আফগান ন্যাশনাল আর্মি’র বিমান বাহিনী রবিবার তালেবান জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায়।
এতে ২৮ জঙ্গি নিহত ও অপর ১০ জন আহত হয়েছে। পশ্চিমাঞ্চলীয় ফারাহ্ প্রদেশের খাকি সাফেদ জেলায় এ অভিযান চালানো হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
নিহতদের মধ্যে সরদার আশকোন বিকওয়াহি রয়েছেন। তিনি ফারাহ্য় তালেবান ছায়া সরকারের উপ-প্রধান ছিলেন।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এছাড়াও এই অভিযানে তালেবানের দুই বিভাগীয় কামান্ডার আব্দুল শুকুর ও আওয়াজ গুলিস্তানিও নিহত হয়েছেন।
রবিবার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দের নাহরি সরজ জেলায় পৃথক বিমান হামলায় চার তালেবান জঙ্গি প্রাণ হারিয়েছে।
এই অভিযানে জঙ্গিদের ছয়টি মোটরসাইকেল ও তিনটি যানবাহন এবং বিপুল অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি