সড়ক দুর্ঘটনায় অভিনেত্রী জেসিকাসহ পরিবারের সবাই নিহত

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৮

সড়ক দুর্ঘটনায় অভিনেত্রী জেসিকাসহ পরিবারের সবাই নিহত

Manual5 Ad Code

সড়ক দুর্ঘটনায় আহত অস্ট্রেলীয় অভিনেত্রী জেসিকা ফাখোত বুধবার সকালে মারা গেছেন। গত ২৬ ডিসেম্বর নিউ সাউথ ওয়েলসে ২৯ বছর বয়সী ‘হোম অ্যাওয়ে’ খ্যাত এ তারকা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। ওই দুর্ঘটনায় তার বাবা-মা লার্স (৬৯) ও ভিভিয়ান (৬০) ঘটনাস্থলেই মারা যান।

Manual1 Ad Code

দুর্ঘটনার শিকার সেই গাড়িতে ছিলেন জেসিকার ২১ বছর বয়সী ছোট বোন এনাবেল। তিনি ওই দুর্ঘটনায় তিন দিনের মাথায় মারা যান। গাড়ির চালক ক্রেইগ হুইটলও (৫০) ঘটনাস্থলে মারা যান।

Manual4 Ad Code

বাকি ছিলেন জেসিকা। তিনি সিডনির সেন্ট জর্জ হাসপাতালে স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল জেসিকাকে। সেটি খুলে নেয়ার কয়েকদিনের মাথায় তার মৃত্যু হয়। দুর্ঘটনা নিয়ে তদন্ত চলছে। সূত্র : সিডনি মর্নিং হেরাল্ড

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code