কাজাখস্তানে বাস দুর্ঘটনায় ৫২ জন নিহত

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৮

কাজাখস্তানে বাস দুর্ঘটনায় ৫২ জন নিহত

Manual8 Ad Code

কাজাখস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার এক বাস দুর্ঘটনায় ৫২ জন নিহত হয়েছে। গন্তব্যস্থলে যাওয়ার সময় বাসটিতে আগুন ধরে গেলে মর্মান্তিক এ প্রাণহানির ঘটনা ঘটে।

জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা বলা হয়। খবর এএফপি’র।

Manual2 Ad Code

আগুন লাগার বিষয়ে বিস্তারিত উল্লেখ না করে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ১৮ জানুয়ারি সকাল সাড়ে ১০ টার সময় এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৫৫ জন যাত্রী ও দু’জন চালক ছিলো। এতে পাঁচজন প্রাণে বেঁচে গেলেও বাকি সকলে প্রাণ হারায়। প্রাণে বেঁচে যাওয়া দগ্ধ পাঁচজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code