সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৮
মৌলভীবাজার শহরের বেরি লেক থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধার বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (২০ জানুয়ারি) সকালে জেলা সদর উপজেলার বেরীরচর এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, সকালে স্থানীয়রা বস্তা দেখতে পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা থেকে গলিত লাশ উদ্ধার করে।
স্থানীরা জানিয়েছেন, নিহত মহিলার নাম সেলিনা আর এলাকায় মঙ্গলী (৫০) নামে পরিচিত। মঙ্গলী শহরের দরগা মহল্লা এলাকায় বাস করত। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি