মৌলভীবাজারে জনতার হাতে আটক মেছো বাঘের মৃত্যু

প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৮

মৌলভীবাজারে জনতার হাতে আটক মেছো বাঘের মৃত্যু

Manual2 Ad Code

মৌলভীবাজারে জনতার হাতে আটক একটি মেছো বাঘের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জেলার পূর্ব মাতার কাপর এলাকায় একটি মেছো বাঘ লোকালয়ে চলে  আসে। বাঘটি লোকালয়ে আসার খবর সারা গ্রামে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা বাঘকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে বাঘটি ক্লান্ত হয়ে পড়ে ও জনতার হাতে বন্দি হয়।

Manual2 Ad Code

পরে স্থানীয়রা বনবিভাগকে খবর দিলে বনবিভাগের কর্মকর্তারা উপস্থিত হওয়ার আগেই বাঘটি মারা যায়। স্থানীয়দের দাবি, ভয় পেয়ে মেছো বাঘটি হার্ট এটাকে মারা যেতে পারে।

Manual6 Ad Code

এ বিষয়ে বন্য প্রাণী গবেষক তানিয়া রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ঘটনাস্থলে উপস্থিত আছি। এখানে এসে জানতে পেরেছি, বাঘটি জনতার পিটুনিতে মারা গেছে।

Manual5 Ad Code

বিভাগীয় বন কর্মকর্তা মিহির দে জানান, মেছো বাঘকে আঘাত না করলে মারা যাওয়ার কথা না। বন কর্মকর্তা বিষয়টি তদন্ত করে দেখবেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code