সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৮
বাঘের সঙ্গে লড়াই করে ছোট ভাইকে বাঁচালেন ভারতীয় এক যুবক। তবে বাঘের আক্রমণে দুই ভাই জখম হয়েছেন। দুই জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার সকালে এ খবর ছড়িয়ে পড়ে। এলাকার মানুষ হাসপাতালে ওই দুই ভাইকে দেখতে ছুটে আসেন।
ভারতীয় গণমাধ্যমের খবর, শনিবার বিকালে মোল্লাখালীর কালীদাসপুর গ্রাম থেকে কাঁকড়া শিকারির একটি দল সুন্দরবনের খোলাখালী জঙ্গলে গিয়েছিল। এ সময় একটি বাঘ দিবাকর ও দেবব্রত সরকার নামে দুই ভাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। দিবাকর নিজেকে বাঁচাতে পারলেও দেবব্রতকে বাঘ জঙ্গলে নিয়ে যেতে চেষ্টা করে।
ভাইকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন দিবাকর। তিনি একটি লাঠি নিয়ে বাঘের ওপর ঝাঁপিয়ে পড়েন। বাঘে–মানুষে লড়াই বেধে যায়। বাঘ শিকার দেবব্রতকে ফেলে রেখে জঙ্গলে পালায়। পরে আহত ভাইকে নৌকোয় করে নিয়ে গোসাবা হাসপাতালে আসেন বড় ভাই। বাঘের মুখ থেকে ভাইকে বাঁচাতে পেরেছি, এতেই আমি গর্বিত।
Design and developed by ওয়েব হোম বিডি