লিবিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ২২

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৮

লিবিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ২২

Manual4 Ad Code

লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে জোড়া গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। মঙ্গলবার রাতে বেনগাজি শহরে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় হাসপাতালের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, কেন্দ্রীয় শহর আল স্লেইমানির পার্শ্ববর্তী একটি মসজিদের সামনে বিস্ফোরক রাখা গাড়িটি উড়িয়ে দেওয়া হয়। একই এলাকায় পরে দ্বিতীয় গাড়িটি বিস্ফোরিত হয়। ফলে নিরাপত্তা সেবা ও নাগরিকদের মধ্যে আরো আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Manual7 Ad Code

জানা গেছে, বেনগাজির আল সালমানি জেলায় মুসল্লিরা নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় প্রথম বিস্ফোরণটি হয়। এর ১০ থেকে ১৫ মিনিট পর নিরাপত্তা রক্ষাকারী বাহিনী ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে পরের বিস্ফোরণটি হয়।

Manual5 Ad Code

তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। এ ঘটনায় নিহতের সংখ্যা আরাে বাড়ার আশঙ্কা করা হচ্ছে। হতাহতদের মধ্যে সেনা কর্মকর্তা ও বেসামরিক নাগরিক রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code