কাবুলে হোটেলে হামলায় ৪০ জন নিহত

প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৮

কাবুলে হোটেলে হামলায় ৪০ জন নিহত

Manual2 Ad Code

কাবুলের বিলাসবহুল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সপ্তাহান্তে হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। এ সংখ্যা আফগান কর্তৃপক্ষের আগের বলা সংখ্যার প্রায় দ্বিগুণ। বৃহস্পতিবার সরকারি পরিসংখ্যান থেকে একথা জানা যায়। খবর এএফপি’র।

Manual8 Ad Code

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মজরুহ এএফপি’কে বলেন, ‘ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হামলায় নিহতের মধ্যে ২৫ জন আফগান নাগরিক।’

Manual7 Ad Code

তিনি বলেন, ‘নিহত বিদেশি নাগরিকদের ব্যাপারে আমরা কিছু জানি না। তিনি জানান, হামলায় ১২ আফগান নাগরিক আহত হয়েছে।

শনিবার রাতের ওই হামলায় ১৫ জন বিদেশি নাগরিকের নিহত হওয়ার খবর নিশ্চিত করায় এ হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়ালো।

Manual5 Ad Code

এর আগে আফগান কর্মকর্তারা এ হামলায় ২২ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল এবং বলা হয়েছিল এদের বেশীর ভাগই বিদেশি নাগরিক।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code