কাবুলে অ্যাম্বুলেন্স বিস্ফোরণে নিহত ৯৫, আহত ১৫৮

প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৮

কাবুলে অ্যাম্বুলেন্স বিস্ফোরণে নিহত ৯৫, আহত ১৫৮

Manual8 Ad Code

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি জনার্কীর্ণ এলাকায় শনিবার শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ৯৫ জন নিহত ও ১৫৮ জন আহত হয়েছে।

Manual5 Ad Code

দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান। এএফপির খবরে বলা হয়, তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরোহ এএফপিকে বলেন, এ ঘটনায় হাসপাতালে মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে পৌঁছেছে। আর আহত ব্যক্তির সংখ্যা ১৫৮।

Manual7 Ad Code

বিবিসি খবরে বলা হয়, জঙ্গিরা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরাতন একটি ভবনের সামনের জনাকীর্ণ রাস্তায় বিস্ফোরক-ভর্তি এ্যাম্বুলেন্সটিতে বিস্ফোরণ ঘটায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপপাত্র নাসরাত রাহিমি বলেন, কোন বাধা ছাড়াই পুলিশের তল্লাশি চৌকি অতিক্রম করার জন্য হামলাকারীরা অ্যাম্বুলেন্স ব্যবহার করেছে।

Manual2 Ad Code

সেখানকার প্রথম তল্লাশি চৌকি অতিক্রম করার পর পুলিশ বিস্ফোরকের বিষয়টি শনাক্ত করে। পরে দ্বিতীয় তল্লাশি চৌকিতে অ্যাম্বুলেন্সটিকে আটকানো হলে চালক নিজেই বিস্ফোরণ ঘটিয়ে সেটি উড়িয়ে দেন।

Manual1 Ad Code

২৪ জানুয়ারি আফগানিস্তানের জালালাবাদ শহরে আন্তর্জাতিক দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেনের দপ্তরে সশস্ত্র বন্দুকধারী হামলা চালিয়েছে। এ হামলায় ২ নিহত ও ১৪ জন আহত হয়।

এর আগে ২০ জানুয়ারি রাতে কাবুলের বিলাসবহুল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ঢুকে কয়েকজন বন্দুকধারী হামলা চালায়। এতে ১৪ বিদেশিসহ ৪০ জন নিহত হয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code