২ বছরের শিশুর পাকস্থলিতে এলইডি বাল্ব! অস্ত্রোপচার ছাড়াই উদ্ধার

প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৮

২ বছরের শিশুর পাকস্থলিতে এলইডি বাল্ব! অস্ত্রোপচার ছাড়াই উদ্ধার

Manual4 Ad Code

দুই বছরের এক শিশু খেলতে খেলতে খেয়ে ফেলেছিল একটি এলইডি বাল্ব। খেলনা মোবাইলে লাগানো ছিল সেই বাল্বটি। তবে শিশুটি সেটিকে গিলে ফেলে। তবে কোন প্রকার অস্ত্রোপচার ছাড়াই চিকিৎসকেরা শিশুর পাকস্থলি থেকে এলইডি বাল্বটি উদ্ধার করেন।

Manual3 Ad Code

সুদূর সৌদি আরব থেকে দুই ‌বছরের সেই শিশুকে নিয়ে মা-বাবা হাজির হয়েছিল মুম্বাইয়ের শিশু হাসপাতাল বাই জারবাই ওয়াদিয়া হাসপাতালে। শিশুটিকে চিকিৎসকেরা প্রথমে অ্যান্টিবায়োটিক দেন। এটি দিলে নাকি শরীরে সংক্রমণের আশঙ্কা অনেক কমে যায়। সেই জন্যই প্রথমে অ্যান্টিবায়োটিক দিয়ে সংক্রমণের আশঙ্কা কমিয়ে দেওয়া হয়।

এরপর ব্রোঞ্চেস্কোপি করে বের করা হয়েছিল ২ সেন্টিমিটারের এলইডি বাল্বটি। এতে সময় লাগে মাত্র ২ মিনিট। শুধু মাত্র ফরসেপের সাহায্যেই বের করা হয়েছে বাল্বটি। কোনো রকম অস্ত্রোপচার করতে হয়নি শিশুটিকে। কিন্তু শিশু বলেই এই পদ্ধিতে কাজ করা অনেক সম্ভব হয়েছে বলে জানায় চিকিৎসক। শিশুটির মা-বাবা ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসকদের।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code