কাবুলে মিলিটারি একাডেমিতে হামলায় ১৫ ক্যাডেট নিহত

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৮

কাবুলে মিলিটারি একাডেমিতে হামলায় ১৫ ক্যাডেট নিহত

Manual3 Ad Code

আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্শাল ফাহিম মিলিটারি একাডেমিতে তালেবান বিদ্রোহীদের হামলায় ১৫ ক্যাডেট নিহত হয়েছেন। পাল্টা অভিযানে হামলাকারী তিন বন্দুকধারী নিহত ও একজন আটক হয়েছে। এখনও একাডেমিকে কেন্দ্র করে গোলাগুলি চলছে।

Manual6 Ad Code

সোমবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে দ্য মার্শাল ফাহিম ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমে বরাতে খবর দিয়েছে বিবিসি।

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড় হামলা বলে জানিয়েছেন আফগানিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা।

হামলাকারীরা একাডেমির ভেতরে প্রবেশ করতে চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় হতাহতের এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

কাবুল পুলিশের মুখপাত্র বাসির মুজাহিদ বার্তা সংস্থা এএফপিকে বলেন, হামলাকারীরা রকেট ছুড়ে ও গুলিবর্ষণ করে হামলা চালায়।

Manual8 Ad Code

আফগান বার্তা সংস্থা টোলো নিউজ একডেমির ভেতরে থাকা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে একাডেমির প্রবেশপথের দিক থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। বার্তা সংস্থাটির খবরে বলা হয়েছে, হামলার পর নিরাপত্তাকর্মীরা ওই এলাকার সব রাস্তা বন্ধ করে দিয়েছেন।

Manual1 Ad Code

তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। শনিবার কাবুলে বিস্ফোরক ভর্তি অ্যাম্বুলেন্স নিয়ে আত্মঘাতী হামলার রেশ কাটতে না কাটে এ হামলার ঘটনা ঘটল। সম্প্রতি ইসলামিক স্টেট ও তালেবানরা আফগানিস্তানে হামলা জোরদার করেছে। শনিবারের আত্মঘাতী হামলার এক সপ্তাহ আগে একটি বিলাসবহুল হোটেলে হামলায় বিদেশিসহ অন্তত ২২ জন নিহত হওয়ার পর কাবুল জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়। ওই সতর্কতার মধ্যেই গত শনিবার শহরের সিটি সেন্টারের কাছে শক্তিশালী গাড়ি বোমা হামলা চালায় তালেবান গোষ্ঠী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বিস্ফোরক বোঝাই অ্যাম্বুলেন্সে করে চালানো ওই হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ১০৩ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও ১৯১ জন। এ ঘটনায় একদিনের শোক ঘোষণা করেছে দেশটির সরকার।

এরপরই হামলার লক্ষ্যবস্তু হলো সিটি সেন্টারের পশ্চিম পাশে অবস্থিত মার্শাল ফাহিম ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি। কাবুলের এ মিলিটারি একাডেমিতে আফগান সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়। ১০৫ একর আয়তনের এই ইউনিভার্সিটিটির বাইরে গত বছরের ২১ অক্টোবর চালানো এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১৫ সামরিক ক্যাডেট নিহত হন, আহত হন দেড় শতাধিক মানুষ। তালেবান ওই হামলার দায় স্বীকার করে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code