পশ্চিম উপকূল থেকে ৩৬২ অভিবাসী উদ্ধার

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৮

পশ্চিম উপকূল থেকে ৩৬২ অভিবাসী উদ্ধার

Manual7 Ad Code

লিবিয়ার পশ্চিম উপকূলে তিন দফা পৃথক অভিযান চালিয়ে লিবীয় কোস্টগার্ড সদস্যরা ৩৬২ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে। শুক্রবার দেশটির নৌবাহিনীর মুখপাত্র একথা জানান। খবর সিনহুয়ার।

Manual3 Ad Code

নৌবাহিনীর মুখপাত্র আইয়ুব কাশেম বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, পৃথকভাবে তিন দফা অভিযান চালিয়ে কোস্টগার্ড টহল দল বিভিন্ন দেশের ৩৬২ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে।’

কাশেম জানান, ত্রিপলির প্রায় ১২০ কিলোমিটার পূর্বে আল-খোমস নগরীর উপকূলে প্রথম দফা অভিযান চালানো হয়। সেখান থেকে ৮৯ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।

Manual4 Ad Code

ত্রিপলির প্রায় ১২০ কিলোমিটার পশ্চিমে আবু কাম্মাশ শহর উপকূলে দ্বিতীয় দফা অভিযান চালানো হয়। সেখানে থাকা দু’টি ভাঙ্গা নৌযান থেকে ২৫০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। তাদেরকে ত্রিপলি নৌঘাঁটিতে পাঠানো হয়েছে। পরে তাদেরকে সেখান থেকে অবৈধ অভিবাসন বিরোধী বিভাগের তাজুরা হাউজিং সেন্টারে স্থানান্তর করা হয়।

Manual7 Ad Code

তিনি আরো জানান, আবু কাম্মাশ শহরের প্রায় ৮০ কিলোমিটার উত্তরে তৃতীয় দফা অভিযান চালানো হয়। সেখানে একটি ছোট নৌকা থেকে ২৩ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। এদের মধ্যে নয়জন লিবিয়ার নাগরিক।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code