বেসরকারি চিকিৎসাসেবা নিয়ন্ত্রণহীন : টিআইবি

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৮

বেসরকারি চিকিৎসাসেবা নিয়ন্ত্রণহীন : টিআইবি

Manual4 Ad Code

প্রয়োজনীয় নীতিগত সহায়তার অভাব, পরিদর্শন ও তদারকির ঘাটতি ও বাণিজ্যিকীকরণের প্রভাবে বেসরকারি চিকিৎসাসেবা খাত কার্যত নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সেবাগ্রহীতাদের দুর্দশা অতিমাত্রায় হওয়ায় বেসরকারি চিকিৎসাসেবা খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে একটি স্বাধীন কমিশন গঠনের প্রস্তাব করেছে সংস্থাটি।

Manual7 Ad Code

বুধবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব করা হয়।  এসময় ‘বেসরকারি চিকিৎসাসেবা: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল, নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপদেষ্টা-নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক রফিকুল হাসান।

Manual5 Ad Code

গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন টিআইবির গবেষণা ও পলিসি বিভাগের প্রোগ্রাম ম্যানেজার তাসলিমা আক্তার ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ জুলকারনাইন।

Manual8 Ad Code

টিআইবির প্রতিবেদনে বলা হয়, সব অংশীদারের সমান সাড়ার অভাব, স্বার্থের দ্বন্দ্ব ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে এক দশকেরও বেশি সময় ধরে উদ্যোগ সত্ত্বেও এ খাতের জন্য পৃথক আইন চূড়ান্ত করা সম্ভব হয়নি। আইনি সীমাবদ্ধতা, প্রতিষ্ঠানগুলোরর নিয়ন্ত্রণ, পরিদর্শন ও তদারকির অভাবসহ সরকারের মনোযোগের ঘাটতির কারণে বেসরকারি চিকিৎসাসেবা খাত নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে।

ফলে অতি-মুনাফাভিত্তিক বাণিজ্যিকীকরণের প্রবণতা বেড়েছে। সেবার অতিরিক্ত মূল্য আদায়সহ বিধি-বহির্ভূত সুযোগ-সুবিধা আদায়ের সুযোগ সৃষ্টি হচ্ছে। অবকাঠামো, জনবল ও যন্ত্রপাতির ঘাটতিসহ সার্বিক সক্ষমতায় ঘাটতি থাকায় সঠিক ও মানসম্পন্ন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি আর্থিক ও স্বাস্থ্যগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দেশের চিকিৎসাসেবার প্রতি আস্থা হারিয়ে সেবাগ্রহীতাদের বিদেশে চিকিৎসা গ্রহণের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।

এতে আরো উল্লেখ করা হয়, নিবন্ধন প্রাপ্তির ক্ষেত্রে পাঁচ হাজার টাকা থেকে তিন লাখ টাকার অবৈধ লেনদেন হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে সংশ্লিষ্ট তদারকি প্রতিষ্ঠান কর্তৃক পরিদর্শনের তারিখ হাসপাতাল ও ক্লিনিকগুলোকে পূর্বেই জানিয়ে দেওয়া হয়। এছাড়া অবহেলা ও ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগ করার কোনো আইন নেই। আবার সেবা প্রদানকারীর নিরাপত্তা ও প্রতিষ্ঠানের সুরক্ষায় সুনির্দিষ্ট কোনো আইন নেই।

গবেষণার প্রতিবেদন অনুযায়ী, বেশিরভাগ বেসরকারি হাসপাতাল ও রোগ-নির্ণয় কেন্দ্র নিবন্ধিত না হয়েই কার্যক্রম শুরু করে। দেশব্যাপী কতগুলো অনিবন্ধিত প্রতিষ্ঠান রয়েছে তার কোনো তথ্য নেই। গবেষণার অন্তর্ভুক্ত মোট ১১৬টি প্রতিষ্ঠানের মধ্যে দেখা যায়, ৯৭টিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই, ৩২টিতে স্বাস্থ্যসম্মত পরিবেশের ঘাটতি রয়েছে, ৭৭টিতে নারী ও পুরুষের জন্য পৃথক টয়লেট ব্যবস্থা নেই, ৪২টি প্রতিষ্ঠান নিয়মবহির্ভূতভাবে আবাসিক এলাকায় কার্যক্রম পরিচালনা করছে এবং ২২টি প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই ভবনে চিকিৎসাসেবার পাশাপাশি নিয়মবহির্ভূতভাবে আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে।

এসময় ড. ইফতেখারুজ্জামান বলেন, বেসরকারি চিকিৎসাসেবা খাত স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে মূলত উচ্চ মুনাফাভিত্তিক ব্যবসা হিসেবে খাতটির বিকাশ ঘটছে। আইন না থাকায় শুধু সরকারি নির্দেশের ওপর ভিত্তি করেই খাতটি পরিচালিত হচ্ছে।

তাই এ খাতে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা নির্ধারণ ও নিশ্চিত করা সম্ভব হয় না। এজন্য বিভিন্ন দেশের অভিজ্ঞতার আলোকে আমাদেরও এ খাতে পরিবীক্ষণ ও নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণের জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ স্বাস্থ্যসেবা কমিশন গঠন করা প্রয়োজন।

Manual2 Ad Code

সংবাদ সম্মেলনে টিআইবি’র পক্ষ থেকে বেসরকারি চিকিৎসাসেবার মানোন্নয়নসহ এ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন বৃদ্ধির লক্ষ্যে নিয়ন্ত্রণ ও পরিদর্শন কার্যক্রম জোরদারকরণের কিছু সুপারিশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code