কাশ্মীরে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় নিহত ৬

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৮

কাশ্মীরে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় নিহত ৬

Manual7 Ad Code

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সানজোয়ান সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রোববার সকালে সংবাদমাধ্যম জানিয়েছে, অন্তত পাঁচ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। প্রাণ গেছে এক বেসামরিক নাগরিকেরও। এছাড়া আহত হয়েছেন আরো নয়জন।

Manual7 Ad Code

এ ব্যাপারে ভারতীয় সেনাবাহিনীর সূত্রে বলা হচ্ছে, হামলাকারী জয়শ-ই-মোহাম্মদের চার সদস্যও নিহত হয়েছে। তবে সেনা ক্যাম্পের ভেতরে আরো দু-তিনজন সন্ত্রাসী লুকিয়ে থাকতে পারে। তাদের ধরার জন্য এখনও অভিযানে রয়েছে পুলিশ ও সেনাবাহিনী।

Manual5 Ad Code

সংবাদমাধ্যম জানাচ্ছে, হামলার খবর পেয়ে সকালে ঘটনাস্থলে ছুটে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত। কাশ্মীরের ওই ক্যাম্প সংলগ্ন স্কুলসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

কাশ্মীরের পুলিশ কর্মকর্তা এসডি সিং জামওয়াল সংবাদমাধ্যমকে জানান, ভোর ৪টা ৫৫ মিনিটে ক্যাম্পে সন্দেহভাজন কয়েকজনের গতিবিধি নজরে পড়ে। কিছুক্ষণের মধ্যেই একটি সেন্ট্রি বাংকার লক্ষ্য করে গুলি ছোড়ে হামলাকারীরা।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code