৭১ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, মৃত্যুর আশঙ্কা

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৮

৭১ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, মৃত্যুর আশঙ্কা

Manual4 Ad Code

মস্কোর কাছাকাছি ৭১ জন মানুষসহ বিমান বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার রাজধানী মস্কো থেকে উড্ডয়নের কিছু সময় পরই রাডারের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয় বিমানটির। এর পরপরই মাটিতে আছড়ে পড়ে সারাতোভ এয়ারলাইনসের ওই বিমানটি।

Manual5 Ad Code

মস্কোর দোমোদেদোভো বিমানবন্দর থেকে রোববার ৭১ যাত্রী নিয়ে যাত্রা শুরুর কিছুক্ষণ পরই বিমানটির সঙ্গে রাডারে সংযোগ বিচ্ছিন্ন হয় বলে রুশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ৬ ক্রু ও ৬৫ যাত্রীবাহী রুশ আনতোনোভ এএন-১৪৮ বিমানটি।

Manual8 Ad Code

সারাতোভ এয়ারলাইন্স কর্তৃপক্ষ পরিচালনা করতো। মস্কোর জরুরি সার্ভিসের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ওরসক শহরের কাছাকাছি গিয়ে বিমানটি খোঁজ হয়ে যায়। মাঝ আকাশে বেশ কিছুক্ষণ বিমানটির কোনও খোঁজ পাওয়া যায়নি। এরপরই বিমানটি মস্কোর ভেঙে পড়ে।

স্থানীয় সময় সকাল ১১টা ২২ মিনিটে বিমানটি উড়াল শুরু করে। এর কিছুক্ষণ পরই মস্কোর আর্গুনভো গ্রামে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি প্রতি মিনিটে ৩৩০০ ফুট উচ্চতা হারাতে হারাতে মাটিতে আছেড়ে পড়ে। কোনও যাত্রীর বেঁচে থাকার কোনও সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি অধিদফতর।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code