সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
মানুষের কুনজর ও পাখি তাড়িয়ে ফসল নিরাপদ রাখতে সাধারণত কাকতাড়ুয়ার ব্যবহার দেখা যায়। কিন্তু মানুষের কুনজর থেকে ফসল রক্ষা করতে এবার অভিনব এক পন্থা অবলম্বন করেছেন ভারতের অন্ধ্র প্রদেশের নেল্লোর জেলার কৃষক চেঞ্চু রেড্ডি। কুনজর থেকে ফসল রক্ষার্থে সানি লিওনের বিকিনি পরা পোস্টার টানিয়েছেন তিনি।
চেঞ্চু রেড্ডি জানান, এ বছর তার ১০ একর জমিতে খুব ভালো ফসল হওয়ায় তা গ্রামবাসীদের আকর্ষণের কারণ হয় দাঁড়িয়েছে। গ্রামবাসী ও পথিকদের কুদৃষ্টি থেকে বাঁচতে সানি লিওনের পোস্টারটি লাগিয়েছেন তিনি।
ছবির ওপর তেলেগু ভাষায় লেখা-‘ওরে, নান্নু চুসি এডাভাকুরা’। এর অর্থ-আমার জন্য কান্নাকাটি বা হিংসা করো না।
তিনি বলেন, ‘মানুষের নজর এখন আমার ফসলের দিকে যাচ্ছে না। আমার কৌশল কাজে লেগেছে।’
এই কৃষক বলেন, ‘আমাদের সমস্যা দেখতে পুলিশ কখনো এখানে আসে না। তাই ক্ষেতের পাশে এভাবে নায়িকার পোস্টার লাগানো অপরাধ বলে মনে করছি না আমি।’ তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস।
Design and developed by ওয়েব হোম বিডি