সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৮
নিজেদের প্রস্তুত করতে ২২০০ কোটি টাকা দিয়ে ১৫০টি ইনফ্যান্টরি কমব্যাট ভেইকল কিনতে চাইছে ভারতীয় সেনা। এগুলি যুদ্ধক্ষেত্রে শত্রুদের হাত থেকে রক্ষা পেতে সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রালয়ের সূত্রে খবর প্রকাশ করেছে।
আগামী সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে হওয়া উচ্চপর্যায়ের বৈঠকেই এই প্রস্তাব রাখা হবে। মরু অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ট্যাংক রেজিমেন্টের সঙ্গে ঢুকে পড়তে পারবে এই সব কমব্যাট ভেইকল।
সেনাবাহিনীর অস্ত্রের আধুনিকীকরণের জন্য ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের বৈঠকের সংখ্যা বাড়িয়েছেন সীতারামণ। ফেব্রুয়ারিতেই অন্তত তিনটি এইরকম বৈঠকে উপস্থিত থাকবে সীতারামন।
ভবিষ্যতে শত্রুদের জবাব দিতে ‘ফিউচারিস্টিক’ অস্ত্র আনার চেষ্টাও করছে সেনাবাহিনী। L&T, Tata Motors, Reliance, Mahindra-র মত সংস্থাগুলির সঙ্গে গাঁটছড়া বেঁধে তৈরি হবে এইসব অস্ত্র।
Design and developed by ওয়েব হোম বিডি