পেরুর ওকোনা শহরে বাস খাদে পড়ে নিহত ৪৪

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৮

পেরুর ওকোনা শহরে বাস খাদে পড়ে নিহত ৪৪

Manual8 Ad Code

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পেরুর দক্ষিণাঞ্চলীয় ওকোনা শহরের প্যান-আমেরিকান হাইওয়েতে একটি যাত্রীবাহী দ্বিতল বাস  বুধবার রাত দেড়টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ২৬০ ফুট নিচে পড়ে অন্তত ৪৪ জন নিহত হয়েছে। তবে এ দুর্ঘটনায় কতজন আহত হয়েছেন তার সঠিক সংখ্যা জানা যায়নি।

Manual7 Ad Code

আরিকুইপা পুলিশের প্রধান জেনারেল ওয়াল্টার ওরতিজ প্রাণহানির সংখ্যা নিশ্চিত করেছেন। প্রাথমিক টুইটার অ্যাকাউন্টে ৩৫ জনের প্রাণহানির খবর জানিয়েছিলো দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উদ্ধারকারী দল পুলিশ ও অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করেছেন।

দুর্ঘটনার স্থান আরিকুইপা পৌঁছানের চার ঘণ্টা আগে চালা থেকে যাত্রীদের নিয়ে বাসটি ছেড়ে আসে। রে লাতিনো লাইন নামে একটি পরিবহন কোম্পানির তত্ত্বাবধানে বাসটি চলাচল করতো। দুর্ঘটনার নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে টুইটার পোস্ট দিয়েছেন প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুজিস্কি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code