বাংলাদেশী অভিবাসীর পেছনে চীন-পাকিস্তান : দাবি ভারতীয় সেনাপ্রধানের

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৮

বাংলাদেশী অভিবাসীর পেছনে চীন-পাকিস্তান : দাবি ভারতীয় সেনাপ্রধানের

Manual3 Ad Code

বাংলাদেশ থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বিপুল অভিবাসী যাচ্ছে অভিযোগ করে এই ঘটনাকে ‘পরিকল্পিত’ ও চীনের সহায়তায় ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ‘প্রক্সি যুদ্ধ’ হিসেবে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত।

ওই অঞ্চলকে অস্থিতিশীল রাখতেই এই কাজ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বৃহস্পতিবার এই খবর জানানো হয়েছে।

Manual1 Ad Code

এনটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আসামের কিছু জেলায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে বিপিন বলেন, মুসলিমপ্রধান দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ) নেতা বদরুদ্দিন আজমলের নেতৃত্বে এই কাজ করা হচ্ছে।

ভারতীয় সেনাপ্রধান বলেন, ‘আমাদের পশ্চিমাঞ্চলীয় প্রতিবেশীর কারণে একটি পরিকল্পিত অভিবাসন ঘটছে। প্রক্সি যুদ্ধের পদ্ধতিতে তারা সব সময়ই এই অঞ্চলটি দখলে নেয়ার চেষ্টা করবে ও তা নিশ্চিত করতে চাইবে।’

Manual7 Ad Code

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বাংলাদেশী গমন বেড়ে যাচ্ছে- এমন প্রতিবেদন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ওই অঞ্চলে সীমান্ত নিরাপত্তা বিষয়ে একটি সম্মেলনে অংশ নিয়ে এসব মন্তব্য করেন বিপিন।

তিনি বলেন, ‘আমার মনে হয়, উত্তর সীমান্ত (চীন) থেকে সহায়তা পেয়ে এই অঞ্চলকে অস্থিতিশীল রাখতে আমাদের পশ্চিমা প্রতিবেশী প্রক্সি খেলাটি ভালোই খেলছে। অভিবাসনের বিষয়টি আমরা পর্যবেক্ষণ করে যাবো। সমস্যা শনাক্ত ও এর ইতিহাসের মধ্যেই সমাধান নিহিত।’

আসাম বিজেপি অনেকদিন ধরেই অভিযোগ করে আসছে, বাংলাদেশ থেকে মুসলিম অভিবাসী যাওয়া ওই অঞ্চলের একটি সমস্যা। ইতিমধ্যে নাগরিক নিবন্ধনের মাধ্যমে ‘অবৈধ মুসলিম অভিবাসী’ তাড়ানোর কাজও শুরু করেছে আসার রাজ্য সরকার।

Manual1 Ad Code

ভারতীয় সেনাপ্রধান বলেন, ‘এআইইউডিএফ নামে একটি দল আছে। আপনারা যদি দেখেন, গত কয়েক বছরে বিজেপির চেয়ে তাদের দল বেশি ভারী হয়েছে। আসামে দ্রুতই এগোচ্ছে এআইইউডিএফ।’

২০০৫ সালে মুসলিম সম্প্রদায়ের অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত হয় এআইইউডিএফ। বর্তমানে ভারতীয় পার্লামেন্ট লোকসভায় তাদের তিনজন ও রাজ্যসভায় ১৩ জন সদস্য রয়েছে।

ওই অঞ্চলের উন্নয়ন ও সামগ্রিক প্রচেষ্টার মধ্যেই এই সমস্যার সমাধান নিহিত বলেও উল্লেখ করেন ভারতীয় সেনাপ্রধান।

Manual3 Ad Code

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও টাইমস অব ইন্ডিয়াও একই প্রতিবেদন করেছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code