মেডিকেল চেকআপের জন্য রাষ্ট্রপতি সিঙ্গাপুরে

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৮

মেডিকেল চেকআপের জন্য রাষ্ট্রপতি সিঙ্গাপুরে

Manual4 Ad Code

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ মেডিকেল চেকআপের জন্য বৃহস্পতিবার সিঙ্গাপুর পৌঁছেছেন।

Manual4 Ad Code

রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, রাষ্ট্রপতিকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট এসকিউ৪৪৭ স্থানীয় সময় সকাল ৬টায় সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেছে।

Manual4 Ad Code

সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান রাষ্ট্রপতিকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান।

Manual6 Ad Code

এরআগে, রাষ্ট্রপতি ও তাঁর সহধর্মিনী রাশিদা খানম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা গতরাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

Manual8 Ad Code

ছয়দিনের সফরকালে মাউন্ট এলিজাবেথ হসপিটাল এবং সিঙ্গাপুর ন্যাশনাল আই হসপিটালে তাঁর মেডিকেল চেকআপ করা হবে।

আশা করা হচ্ছে- রাষ্ট্রপতি ২৭ ফেব্রুয়ারি দেশে ফিরবেন।-বাসস

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code