সেনাবাহিনীতে যোগ দিতে পারবে সৌদি নারীরা

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৮

সেনাবাহিনীতে যোগ দিতে পারবে সৌদি নারীরা

Manual1 Ad Code

সৌদি আরবের সেনাবাহিনীতে এখন দেশটির নারীরা যোগ দিতে পারবেন। তবে পুরো সৌদি আরবের নারীদের এ সুযোগ থাকছে না। আপাতত দেশটির চারটি অঞ্চল রিয়াদ, মক্কা, আল-কাসিম ও আল-মদিনার নারীরা এ সুযোগ পাবেন। এই তথ্য প্রকাশ করেছে সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়া।

Manual3 Ad Code

এই নির্দেশে কিছু মর্ত আরোপ করা হয়েছে। আবেদনকারী নারীকে অবশ্যই সৌদি বংশোদ্ভূত হতে হবে। যেসব নারী বিদেশিদের বিয়ে করেছেন, তারা আবেদন করতে পারবেন না।

সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মুহাম্মদ বিন সালমানের দেশটিকে তেল নির্ভরতা থেকে মুক্ত করে বেসরকারি খাতকে প্রসারিত করতে ধর্মীয় রীতিনীতি ও সামাজিক সংস্কারের উদ্যোগ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবরে প্রকাশ করা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code