সৌদি সেনাপ্রধান বরখাস্ত

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৮

সৌদি সেনাপ্রধান বরখাস্ত

Manual1 Ad Code

সৌদি আরবের বাদশাহ মধ্যরাতে রাজকীয় ডিক্রি জারি করে শীর্ষ কয়েকজন সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছে সেনাপ্রধানসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা।

ইয়েমেনে বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি জোটের লড়াইয়ের তিনবছর পূর্তির আগে আগে এই রদবদলের ঘটনা ঘটলো।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে সৌদি আরবের সেনাপ্রধানসহ রয়েছেন বিমান বাহিনী, পদাতিক বাহিনী এবং বিমান প্রতিরক্ষা বাহিনীর প্রধানরাও।

Manual8 Ad Code

মধ্যরাতে বাদশাহ সালমানের নামে কয়েকটি রাজকীয় ডিক্রি জারির মাধ্যমে এই পরিবর্তন আনা হয়। তবে ধারণা করা হচ্ছে, রাজকীয় এসব সিদ্ধান্তের পেছনে রয়েছেন যুবরাজ মোহাম্মাদ বিন সালমান।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় এ খবর প্রকাশিত হলেও এর কোন কারণ জানানো হয়নি। দেশটিতে বেশ কয়েকজন নতুন উপমন্ত্রীও নিয়োগ দেয়া হয়েছে, যাদের মধ্যে একজন নারী মন্ত্রীও রয়েছেন।

Manual6 Ad Code

ইয়েমেনে বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি জোটের লড়াইয়ের তিন বছরপূর্তির ঠিক আগে দেশটির সামরিক বাহিনীতে এ রদবদলের ঘটনা ঘটলো।

Manual2 Ad Code

গত বছর যুবরাজ সালমানের দুর্নীতি বিরোধী অভিযানেই বেশ কয়েকজন পরিচিত সৌদি নাগরিক, প্রিন্স, মন্ত্রী আর কোটিপতিদের রিয়াদের একটি পাঁচ তারকা হোটেলে বন্দী করা হয়েছিল।

এর মাধ্যমে বাদশাহের ক্ষমতার প্রতীক হিসাবে পরিচিত প্রতিষ্ঠানগুলোয় আরেক দফা সংস্কার চালানো হল, যদিও এসব পদক্ষেপের পেছনে তার পুত্র এবং উত্তরাধিকারী যুবরাজ সালমান রয়েছেন।

ইয়েমেনে সৌদি জোটের অভিযানও যুবরাজের সিদ্ধান্তে হয়েছিল, যা দৃশ্যত ব্যর্থ হয়েছে। কিন্তু এসব পদক্ষেপের মাধ্যমে তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে, দেশটির প্রচলিত অনেক রীতিনীতি তিনি ভাঙ্গতে চলেছেন। সূত্র: বিবিসি

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code