সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৮
ভারতের উত্তর প্রদেশের নয়ডার বাসিন্দারা ১০ মাসে মদ্যপান করেছেন প্রায় ৭৭৫ কোটি রুপির! এই অবস্থা যদি বজায় থাকে তাহলে চলতি আর্থিক বছর শেষে গৌতম বুদ্ধ নগরে মদ বিক্রির পরিমাণ ছাড়িয়ে যাবে ৯৩০ কোটি রুপি।
জেলা আবগারি শুল্ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দামি মদ খাওয়ার প্রবণতা। সেই সঙ্গে মহিলাদের মধ্যেও মদ্যপানের অভ্যাস বেড়েছে।
গৌতম বুদ্ধ নগরের জেলা আবগারি শুল্ক কর্মকর্তা রাকেশ কুমার সিং জানান, ২০১৭-১৮ অর্থ বছরে দেশি মদ বিক্রি হয়েছে প্রায় ৬৬.৭১ লাখ লিটার। ইন্ডিয়া মেড ফরেন লিকারের প্রায় ৪৬.২২ লাখ বোতল বিক্রি হয়েছে (৭৫০মিলি) এবং বিয়ার বিক্রি হয়েছে ১২৩ লাখ বোতল (৬৫০মিলি)। গত বছরের তুলনায় দেশি মদের বিক্রি বেড়েছে ১১.৩ শতাংশ।
Design and developed by ওয়েব হোম বিডি