সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, মার্চ ৪, ২০১৮
সিলেটের শীর্ষ স্থানীয় বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক প্রফেসর ড. জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। এর সাথে জড়িত গ্রেফতারকৃত সন্ত্রাসীর কঠোর শাস্থি এবং অন্যান্য জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্ঠান্তমুলক শাস্তি নিশ্চিতের দাবী জানান তারা। একই সাথে আহত প্রফেসর ড. জাফর ইকবালের আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা এবং ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা জোরদার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান তারা।
রোববার এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মহানগর নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন ও মো: ফখরুল ইসলাম এবং সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক প্রফেসর ড. জাফর ইকবালের উপর প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী হামলার ঘটনা অবশ্যই উদ্বেগজনক। পুলিশী নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকা একজন স্বনামধন্য শিক্ষকের উপর প্রকাশ্য হামলা ও ছুরিকাঘাত প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি ঘটেছে। এর সাথে ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃত সন্ত্রাসীকে দৃষ্ঠান্তুমুলক শাস্থি নিশ্চিত করতে হবে। পাশাপাশি এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত অন্যান্য সন্ত্রাসীদের খুজে বের করে শাস্থির আওতায় নিয়ে আসতে হবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করলে ভবিষ্যতে কোন সন্ত্রাসী আর এমন ন্যাক্কারজনক কর্মকান্ড করার দুঃসাহস পাবেনা।
Design and developed by ওয়েব হোম বিডি