তুরস্কে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৮

তুরস্কে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

Manual7 Ad Code

নিরাপত্তাজনিত কারণে তুরস্কের আংকারায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি তুরস্কে ভ্রমণ করা যুক্তরাষ্ট্রের নাগরিকদের সভা সমাবেশ এড়িয়ে যেতে বলা হয়েছে।

সোমবার এক ঘোষণায় এ কথা বলেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। এদিন দূতাবাসে ভিসা সংক্রান্ত কোনো কাজ হয়নি। যাদের সাক্ষাৎকার দেবার কথা ছিল তা বাতিল করা হয়েছে।

Manual7 Ad Code

২০১৩ সালে তুরস্কের যুক্তরাষ্ট্র দূতাবাসে হামলা হয়। সেবার দেশটির বামপন্থীরা দূতাবাসে হামলা চালায়। তবে এবার কাদের হুমকির কারণে যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ করে দেবার ঘোষণা দিয়েছে সেটি পরিষ্কার করে বলা হয়নি। যুক্তরাষ্ট্রের নাগরিকদের দূতাবাস এলাকা এড়িয়ে যাবার পরামর্শ দেয়া হয়েছে। কবে নাগাদ দূতাবাস খোলা হবে তা পরে ঘোষণা দিয়ে জানানো হবে বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্রের নিজস্ব গোয়েন্দা সূত্র থেকে দূতাবাসে হামলার কথা বলে হয়েছে। এজন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সূত্র : আল-জাজিরা

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code