তান্ত্রিক বলেছেন তাই স্বামীর মুখে স্ত্রীর বিষ

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৮

তান্ত্রিক বলেছেন তাই স্বামীর মুখে স্ত্রীর বিষ

Manual6 Ad Code

স্ত্রীর হাতে ভয়ংকর পরিণতি ঘটল মাদকাসক্ত স্বামীর। নেশা ছাড়ানোর জন্য কোনও চেষ্টাই বাকি রাখেননি দিল্লির গৃহবধূ কে ভি রামা। অবশেষে তান্ত্রিকের পরামর্শেই মিলল ‘সামধান সূত্র।’ শেষ পর্যন্ত স্বামীকে বিষ খাইয়ে মেরে ফেললেন ওই মহিলা।

Manual2 Ad Code

দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল থেকে গত ২৬ ফেব্রুয়ারি একটি ফোন যায় পুলিশের  কাছে।

Manual5 Ad Code

হাসপাতাল থেকে বলা হয়, অচৈতন্য অবস্থায় শ্রীনিবাস মূর্তি নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়েছে।

ময়না তদন্তে মৃত শ্রীনিবাসের দেহে বিষ পাওয়া ‌যায়। এরপর তদন্ত শুরু করে পুলিশ। দেখা ‌যায় হাসপাতালে ভুল ঠিকানা দিয়েছিল কে ভি রামা। এরপর হাসপাতালের সিসিটিভির ফুটেজ দেখে একটি গাড়ির হদিস পাওয়া ‌যায়। ওই গাড়িতেই স্বামীকে হাসপাতলে এনেছিলেন ওই রামা। সেই গাড়ির সূত্র ধরেই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের জেরায় রামা স্বীকার করেছেন, শ্রীনিবাস মূর্তির সঙ্গে তার বিয়ে ‘সুখের ছিল না।’ একটি বেসরকারি সংস্থায় চাকরি করা সত্ত্বেও ১০-১২ লাখ রুপি দেনাও হয়েছিল। প্রচুর নেশাও করত মূর্তি। সবে মিলিয়ে জীবন অতিষ্ট হয়ে উঠেছিল রামার। বাধ্য হয়েই তাই তিনি তান্ত্রিকের সাহা‌য্য নেন। তিনিই বিষ দিয়ে স্বামীকে মেরে ফেলার পরামর্শ দেন।

Manual1 Ad Code

পুলিশ অভি‌যুক্ত তান্ত্রিক শ্যাম সিং ওরফে ভগত সিংকে গ্রেপ্তার করেছে। সূত্র : জি নিউজ

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code