সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৮
পাপুয়া নিউ গিনির প্রত্যন্ত একটি দ্বীপে গত সপ্তাহের ভূমিকম্পে অন্তত ৬৭ জন প্রাণ হারিয়েছে। এছাড়া এখনও সেখানে হাজার হাজার লোক গৃহহীন এবং খাবার ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছে।
সোমবার রেডক্রস একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
এদিকে গত সপ্তাহের ভূমিকম্পের পর সোমবার ভোরে ৬ মাত্রার শক্তিশালী দুটি ভূমিকম্প পরবর্তী কম্পনের কারণে দক্ষিণ হাইল্যা-স, ওয়েস্টার্ন, এনগা ও হেলার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে।
পিএনজি’র রেডক্রস ও রেড ক্রিসেন্টের কান্ট্রি হেড উদয় রেগমী রাজধানী পোর্ট মোরেসবি থেকে বলেন, ‘ন্যাশনাল ডিজাস্টার সেন্টার ও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম জানিয়েছে গত সপ্তাহের ভূমিকম্পে ৬৭ জন প্রাণ হারিয়েছে।’
তিনি আরো বলেন, ‘এতে প্রায় ১ লাখ ৪৩ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ১৭ হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে।’
Design and developed by ওয়েব হোম বিডি