এবার নওয়াজ শরীফকে জুতা নিক্ষেপ! (ভিডিও)

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৮

এবার নওয়াজ শরীফকে জুতা নিক্ষেপ! (ভিডিও)

Manual5 Ad Code

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মুখে কালি লেপে দেওয়ার পর এবার দেশটির সদ্য সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে জুতা ছুঁড়ে মারার ঘটনা ঘটেছে।

রোববার (১১ মার্চ) লাহোরে এক মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য শুরু করার পূর্ব মুহূর্তে এ ঘটনা ঘটে। খবর দ্য ডনের।

Manual6 Ad Code

প্রতিবেদনে বলা হয়, মুফতি মোহম্মদ হুসেন নাঈমীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানের ভাষণ দেওয়ার জন্য উঠে যান নওয়াজ শরীফ। এ সময় কাছে উপস্থিত থাকা এক ব্যক্তি তাকে জুতা ছুড়ে মারে। যা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর শরীরে গিয়ে আঘাত হানে।

অবশ্য এরপরও বক্তব্য দেন পাকিস্তানের ক্ষমতাসীন দল পিএমএলএন-এর সর্বোচ্চ নেতা নওয়াজ শরীফ। তবে তিনি বক্তব্য দীর্ঘায়িত করেননি। বক্তব্য তিনি আয়োজক সংগঠনকে ধন্যবাদ এবং মুফতি মোহম্মদ হুসেন নাঈমীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।

এদিকে, হামলার পরপরই উপস্থিত অন্যান্যরা তাকে আটক ব্যাপক মারধর করে। পরে তাকে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

Manual2 Ad Code

এর আগে, গতকাল শনিবার শিয়ালকোটে পিএমএল-এন কর্মীদের সম্মেলনে বক্তব্য দেয়ার সময় পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফের মুখে কালি নিক্ষেপ করা হয়।

Manual4 Ad Code

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code