যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৮

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ইস্ট নদীতে একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

খবরে বলা হয়, হেলিকপ্টারটি ডুবে যাওয়ার পর পাইলট সেটি থেকে বের হয়ে যেতে সক্ষম হন। তবে তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ওই ঘটনার পর নাইগ্রো ও দমকল বাহিনীর কমিশনার জেমস ও’নিল রোববার সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান।

Manual3 Ad Code

নিউ ইয়র্ক দমকল বাহিনীর ফায়ার কমিশনার ড্যানিয়েলে নাইগ্রো বলেন, আমাদের উদ্ধার অভিযানে খুব কষ্টকর ছিল। কারণ ওই পাঁচজন আরোহী বেল্ট দ্বারা শক্ত করে বাঁধা ছিল। তাই তাদের বেল্ট কেটে বের করতে হয়েছে।

Manual8 Ad Code

ঘটনাস্থলেই দুইজন মারা যায়। উদ্ধারের পর বাকি তিনজনও মারা যায় বলে জানানো হয়েছে।

Manual7 Ad Code

এদিকে কর্তৃপক্ষ বলছে, একটি ব্যক্তিগত ফটোশুটের জন্য লিবার্টি হেলিকপ্টারস নামের ওই কোম্পানির যান ভাড়া করা হয়েছিল। তারা বলছেন, হেলিকপ্টারটি ডুবে যাওয়ার আগে সেটি উল্টে যায়।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code