নেপালে বাংলাদেশি বিমান বিধ্বস্ত: ৫০ জনের প্রাণহানি

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৮

নেপালে বাংলাদেশি বিমান বিধ্বস্ত: ৫০ জনের প্রাণহানি

Manual8 Ad Code

কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) ইউএস বাংলা এয়ারলাইনসের বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ৫০ জনের প্রাণহানি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Manual1 Ad Code

উদ্ধার হওয়া ২৭ জনের মধ্যে আটজনকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়েছে। আহত যাত্রীদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরো ১০ যাত্রীর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।

সোমবার (১২ মার্চ) দুপুরে অবতরণের সময় ত্রিভুবন বিমানবন্দরে বিএস ২১১ বিমানটি বিধ্বস্ত হয়। ৭৮ জন ধারণ ক্ষমতাসম্পন্ন বিমানটিতে ৬৭ যাত্রী ও চারজন ক্রু ছিলেন। বলে জানা গেছে। এর মধ্যে ৩৭ জন পরুষ, ২৭ জন নারী এবং ২ জন শিশু।

Manual7 Ad Code

যাত্রীদের মধ্যে ৩৭ জন বাংলাদেশি, ৩২ জন নেপালের এবং ১ জন করে চীন ও মালদ্বীপের নাগরিক ছিলেন বলে ইউএস বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে। যদিও তারা বিমান দুর্ঘটনার কোনো কারণ জানাতে পারেনি।

টিআইএ কর্তৃপক্ষ ও নেপাল সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

Manual6 Ad Code

ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরের মহাব্যবস্থাপক রাজ কুমার চেত্রিকে উদ্ধৃত করে নেপালের অনলাইন সংবাদপত্র মাই রিপাবলিকা জানিয়েছে, বিমানটির ৫০ জনেরও বেশি আরোহী নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে নেপালের এক পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে একটি রুশ সংবাদ মাধ্যম বলছে, ৩৮ জন নিহত হয়েছে। আরো অন্তত ২৩ জন আহত ও দশ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলেও সংবাদ মাধ্যমটি জানিয়েছে।

কাঠমান্ডুর স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, দুর্ঘটনাস্থল থেকে বেশকিছু মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা অন্তত ৫০ জনের পাণহানি হওয়ার শঙ্কা জানিয়েছে।

টিআইএ মুখপাত্র প্রেমনাথ ঠাকুরকে উদ্ধৃত করে মাই রিপাব্লিকা নামের একটি অনলাইন সংবাদপত্র জানিয়েছেন, বিমানবন্দরের দক্ষিণের টার্মিনাল থেকে ফেরার সময় রানওয়েতে গিয়ে এটি অদৃশ্য হয়ে যায়। তারপর বড় আকারের ধোঁয়ার কুন্ডলি আকাশে উঠতে দেখা গেছে। দুর্ঘটনার পর ত্রিভুবন থেকে সব ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Manual7 Ad Code

এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুকে লিখেছেন, ‘আমাদের দূতাবাসের কর্মকর্তারা হাসপাতাল এবং এয়ারপোর্টে আছেন। আমার ধারণা, বেশির ভাগ যাত্রীই বেঁচে আছেন।’

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code