সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৮
ফিলিপাইনের বুলাকাতে বাড়ির ওপর বিমান ভেঙে ১০ জনের মৃত্যু হয়েছে। শনিবার অবতরণের সময় বাড়ির ওপর ভেঙে পড়ে বিমানটি। বিমানটি কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল তা জানা যায়নি।
এ ব্যপারে দ্য ম্যানিলা টাইসম বুলাকা পুলিশ সুপারকে উদ্ধৃত করে জানিয়েছে, ওই সময় বিমানে ক্যাপ্টেন সহ ছ’জন যাত্রী ছিল। সকলে মারা গেছেন। যে বাড়ির ওপর বিমানটি ভেঙে পড়ে সেখানে আরো চারজন মারা গেছেন বলে জানানো হয়েছে।
বুলাকার পুলিশ সুপার রোমিও কারামাট জানিয়েছেন, ছয় আসন বিশিষ্ট বিমানটির রেজিস্ট্রি নম্বর আরপি-সি২৯৯। শনিবার সকালে প্লারিডাল বিমানবন্দর থেকে সেটি ছাড়ার পর অবতরণের সময় বিমানটি ভেঙে পড়ে।
Design and developed by ওয়েব হোম বিডি