বিমান দুর্ঘটনা: নিহত বাকি তিন বাংলাদেশির মরদেহ শনাক্ত

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৮

বিমান দুর্ঘটনা: নিহত বাকি তিন বাংলাদেশির মরদেহ শনাক্ত

Manual5 Ad Code

নেপালে কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় নিহত বাকি তিন বাংলাদেশি নজরুল ইসলাম, পিয়াস রায় ও আলিফুজ্জামানের পরিচয় শনাক্ত করা হয়েছে।

Manual7 Ad Code

আগামী শুক্রবারের মধ্যে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস।

বুধবার তিনি জানান, নজরুল ইসলাম, পিয়াস রায় ও আলিফুজ্জামানের লাশ শনাক্তের কাজ সম্পন্ন হয়েছে। এখন আর তাদের দেশে ফেরত পাঠাতে কোনও বাধা নেই। এ ব্যাপারে ইউএস বাংলার সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা লাশগুলো দেশে নেয়ার বিষয়ে কাজ করছে।

Manual7 Ad Code

উল্লেখ্য, গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে বিধ্বস্ত হয় ইউএস-বাংলার ফ্লাইট বিএস-২১১। এতে নিহত হন ৫১ জন। তাদের মধ্যে ২৬ জনই বাংলাদেশি। এদের মধ্যে শনাক্ত করে সোমবার (১৯ মার্চ) ঢাকায় আনা হয়েছে ২৩ জনের মরদেহ। জানাজা শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code