কাবুলে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২৬

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৮

কাবুলে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২৬

Manual1 Ad Code

আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। বুধবার কাবুল বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী এলাকায় এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত আরো ২০ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

Manual1 Ad Code

বুধবার দুপুরে কাবুলের আলী আবাদ হাসপাতাল ও কাবুল বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। এতে আরো প্রাণহানির সংখ্যা বাড়তে পারে। নিরাপত্তাকর্মীরা সেখানে অবস্থান করছে। তবে কারা এ হামলা চালিয়েছে তা নিশ্চিত করতে পারেনি।

উল্লেখ্য, ইরানের মতো পারসিক বর্ষপঞ্জির নববর্ষ উদযাপন করে আফগানিস্তানের মানুষ। ‘নওরোজ’ নামে খ্যাত এ উৎসবের সরকারি ছুটি শুরু হওয়ার আগেই এই বিস্ফোরণের ঘটনা ঘটল। সূত্র:এএফপি।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code