সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৮
বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের আসাম রাজ্যের বিজেপির বিধায়ক হোজাই শিলাদিত্য দেব।
তিনি বলেছেন, ‘বাংলাদেশ সৃষ্টি ছিল বড় ভুল। এই কারণে দশকের পর দশক ধরে আসামে মুসলমানদের ঢল মোকাবিলা করতে হচ্ছে।’ বিতর্কিত এই মন্তব্য করে তিনি দাবি করেছেন, মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে নেওয়া উচিত ছিল ভারতের।
তিনি বাংলাদেশ সম্পর্কে আরো বলেন, ‘পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে নতুন সৃষ্ট বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত না করে বড় ধরনের ভুল করেছিলেন ইন্দিরা গান্ধী (ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী) ও তার তৎকালীন কংগ্রেস সরকার। বাংলাদেশ সৃষ্টিই একটি বড় ভুল ছিল। তবে বাংলাদেশকে ভারতের একটি অংশ করা হলে এই ভুল শোধরানো যেত।’ আসামের নাগাঁও শহরে গত সোমবার স্থানীয় এক সংবাদ বিষয়ক চ্যানেলকে বিধায়ক শিলাদিত্য দেব এসব কথা বলেন।
এই মন্তব্যের ব্যপারে জানতে পরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আসামের বিধায়ক শিলাদিত্য দেবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি টাইমস অব ইন্ডিয়াকে তা নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রতিবেশী দেশ থেকে ‘মুসলমান অভিবাসীদের’ ঢলের কারণে রাজ্যের চিত্র পাল্টে গেছে। বাংলাদেশ সৃষ্টি না হলে এ ধরনের পরিস্থিতির সৃষ্টিই হতো না।
Design and developed by ওয়েব হোম বিডি