সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৮
থাইল্যান্ডের উত্তরপূর্বাঞ্চলে এক বাস দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে। যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে এ হতাহতের ঘটনা ঘটে। বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
বুধবার (২১ মার্চ) সন্ধ্যায় থাইল্যান্ডের নাখোন রাটচাসিমা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে নাখোন রাটচাসিমা প্রদেশের জরুরি চিকিৎসা সেবা বিভাগের এক কর্মকর্তা বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে।
তিনি জানান, আহতদের মধ্যে প্রায় ১০ জনের অবস্থা গুরুতর। নিকটস্থ একটি হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছে।
রাটচাসিমা প্রদেশের দুর্যোগ মোকাবিলা বিভাগের প্রধান জানান, বাসটি পাহাড়ি রাস্তা দিয়ে নিচের দিকে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে বাসটি দুই টুকরো হয়ে যায়।
Design and developed by ওয়েব হোম বিডি