যোগীর রাজ্যে ২৪ ঘন্টায় ছয় এনকাউন্টার

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৮

যোগীর রাজ্যে ২৪ ঘন্টায় ছয় এনকাউন্টার

Manual2 Ad Code

বলিউডের রুদ্ধশ্বাস ক্রাইম থ্রিলারকেও টেক্কা দেয়ার মতো ঘটনা দেখল ভারতের যোগী আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। ২৪ ঘণ্টার মধ্যে ছয় এনকাউন্টার। তাতে মৃত্যু হয়েছে দুই সন্ত্রাসীর।

Manual2 Ad Code

পুলিশের গুলিতে যে দুই সন্ত্রাসী মরতে হয়েছে, তাদের মধ্যে একজনের মাথার দাম ৫০ হাজার রুপি ঘোষণা করেছিল পুলিশ। গুরুতর জখম হয়েছে আরও পাঁচ সন্ত্রাসী। সিরিয়াল এনকাউন্টারে বেশ কয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

গত বছর ক্ষমতায় এসেই উত্তর প্রদেশে মাফিয়ারাজ হত্যা করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরপর থেকেই চলছে ধারাবাহিক এনকাউন্টার।

উত্তর প্রদেশ পুলিশের দাবি,গত এক বছরে তাদের হাতে ৪৬ জন কুখ্যাত সন্ত্রাসী নিহত হয়েছে। গত চব্বিশ ঘণ্টায় যে দুজনকে নিহত করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে নয়ডার ত্রাস বলে পরিচিত শ্রাবণ চৌধুরী।

একাধিক খুনের ঘটনায় অনেকদিন ধরেই তার খোঁজ চলছিল। শ্রাবণের মাথার দাম ছিল ৫০ হাজার টাকা। রবিবার সকালে নয়ডায় পুলিশের সঙ্গে গুলিযুদ্ধে সে ঘটনাস্থলেই মারা যায়। তার কাছ থেকে একে ৪৭-এর মতো মারাত্মক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

Manual5 Ad Code

আহসান নামে আরও এক দুষ্কৃতী খতম হয়েছে সাহরানপুরে। এক ব্যক্তির টাকার ব্যাগ ছিনতাই করে পালানোর সময় তাকে ধাওয়া করে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।

দাদরিতে হওয়া এনকাউন্টারে জিতেন্দ্র নামে যে সন্ত্রাসী গুরুতর জখম হয়েছে, তার মাথার দাম ছিল ২৫ হাজার রুপি।

Manual5 Ad Code

অন্য তিন এনকাউন্টারের খবর এসেছে মুজফফরনগর এবং গাজিয়াবাদ থেকে। এর আগে গত ফেব্রুয়ারিতে ৪৮ ঘণ্টার মধ্যে ১৮টি এনকাউন্টারে ঘটনা ঘটেছিল উত্তর প্রদেশে। সন্ত্রাসী দমনে যে কড়াকড়ি চলবে, সেই সময়েই তা বিধানসভায় জানিয়ে দিয়েছিলেন যোগী আদিত্যনাথ। সূত্র : আনন্দবাজার পত্রিকা

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code