অনুমতি ছাড়া সৈকতে নারীর ছবি তুলতে গিয়ে আটক ২৮৯

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৮

অনুমতি ছাড়া সৈকতে নারীর ছবি তুলতে গিয়ে আটক ২৮৯

Manual8 Ad Code

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের সমুদ্র সৈকতে নারীদের অগোচরে তাদের ছবি তোলার অপরাধে এক বছরে ২৮৯ জনকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ।

Manual3 Ad Code

২০১৭ সালে সৈকতে ঘুরতে আসা নারীদের অনুমতি ছাড়া তাদের ছবি তোলার অপরাধে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এছাড়া গত বছরে সমুদ্র সৈকতে বিভিন্ন অপরাধে আরো ১,৭২৫ জনকে  গ্রেফতার করা হয় বলে দুবাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এসব অপরাধের মধ্যে রয়েছ, অনুমতি ছাড়া নারীদের ছবি তোলা, পর্যটকদের বিরক্ত করা এবং অন্তর্বাস পরে সাগরে সাতার কাটা।

দুবাই পুলিশের রেকর্ড করা তথ্য থেকে জানা যায়, পর্যটকদের নানাভাবে বিরক্ত করার অপরাধে ৭৪৩ জনকে আটক করা হয়।

Manual3 Ad Code

বন্দর পুলিশ স্টেশনের পরিচালক ব্রিগেডিয়ার আব্দুল কাদের আল বান্নাই বলেন, ২৫৬ ব্যক্তিকে অন্তর্বাস পরে সাঁতার কাটার অপরাধে আটক করা হয়। কোনো নারীর অনুমতি ছাড়া তার ছবি তোলা সম্পূর্ণ অবৈধ। আমাদের লক্ষ্য সৈকতকে পর্যটকদের জন্য আনন্দদায়ক করে তোলা এবং তাদের সমস্যা হয় এমন সব কিছু প্রতিহত করা।

Manual4 Ad Code

এছাড়া গত বছরে সৈকতে ১৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং চারজন আহত হয়েছে বলেও জানান তিনি। ২০১৬ সালে মৃতের সংখ্যা ছিলো ২৯ এবং আহতের সংখ্যা ছিলো ৬ জন। সূত্র: গালফ নিউজ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code