৫০ ছাত্রীকে বিবস্ত্র করলেন হোস্টেল সুপার!

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৮

৫০ ছাত্রীকে বিবস্ত্র করলেন হোস্টেল সুপার!

Manual5 Ad Code

ভারতের ড. হরি সিং গৌর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ওয়াশরুমের বাইরে স্যানিটারি ন্যাপকিন পড়ে থাকায় ৫০ ছাত্রীকে বিবস্ত্র করালেন হোস্টেল সুপার। কোন ছাত্রীর ঋতুস্রাব হয়েছে তা খুঁজে বের করতে এ কাজ করেন তিনি। ন্যাক্কারজনক এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ড. হারি সিং গৌর ইউনিভার্সিটিতে।

প্রথমে ওয়াশরুমের বাইরে স্যানিটারি ন্যাপকিন পড়ে থাকতে দেখেন হোস্টেল সুপার প্রফেসর চান্দা বেন। পরে তিনি হোস্টেলের সব শিক্ষার্থীকে একটি রুমে একত্র করেন এবং সকলকে নগ্ন হওয়ার নির্দেশ দেন, যাতে কার ‍ঋতুস্রাব হয়েছে সেটি নিশ্চিত হতে পারেন। এরপর মহিলা পরিচ্ছন্নতা কর্মীর মাধ্যমে তাদের শরীরের গোপন অংশ খুঁজে দেখেন। এই ঘটনার পর ৪০ জন ছাত্রী ভাইস চ্যান্সেলরের অফিসের সামনে প্রতিবাদ করেছে।

Manual3 Ad Code

বিষয়টি ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর (ভিসি) আরপি তিওয়ারির কাছে জানানো হলে তিনি বলেন, ‘এটি দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়। সব শিক্ষার্থী আমার মেয়ের মতো এবং আমি এ ব্যাপারে ক্ষমা চাচ্ছি। আমি আশ্বস্থ করতে চাই, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। যদি হোস্টেল সুপারের এ ব্যাপারে কোনো দোষ থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Manual3 Ad Code

তিন জনের একটি তদন্ত দল এই ঘটনার তদন্ত করবে বলে জানা যায়। তিনদিনের মধ্যে তাদেরকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code