সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০১৮
যুক্তরাজ্যের বাঙালি অধ্যুষিত এলাকায় দুর্বৃত্তরা ৬ কিশোরকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে। বৃহস্পতিবার (০৫ এপ্রিল) বিকালে এই ঘটনা ঘটে। মাত্র ৯০ মিনিটের মাঝে পৃথক পৃথক জায়গায় হামলার এই হামলার শিকার হয় ছয় কিশোর। আহতদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। হামলায় সন্দেহভাজন এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া আরো চার জনকে পুলিশ কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ খবর দিয়েছে ডেইলিমেইল।
খবরে জানানো হয়, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস বারার মাইলএন্ডে প্রথম হামলার ঘটনা ঘটে। দিনের আলোতে হতাহত তিন কিশোরের শরীরে ছুরি চালানো হয়। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর ঘন্টাখানেক পরে ইস্ট-ইন্ডিয়া ডক অঞ্চলে দুর্র্র্বৃত্তদের হামলার শিকার হন আরেক কিশোর। একই সঙ্গে নিউহামে ও ওয়াল্ডসওয়ার্থ অঞ্চলে আরো দুই কিশোরের হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার আগে কয়েকজন কিশোরকে ওই এলাকায় দেখা গেছে। জ্যাক হক নামের এক প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ আর্তচিৎকার শুনতে পান তিনি। পরে জানালায় দাঁড়িয়ে তিন কিশোরকে দেখতে পান। একজন ছিল বাইসাইকেলে। সবার মুখ ঢাকা ছিল বলেও তিনি জানান।
উল্লখ্য, সম্প্রতি লন্ডনে বন্দুক ও ছুরি দিয়ে মানুষের ওপর হামলার ঘঠনা বৃদ্ধি পেয়েছে। এ বছরের শুরু থেকে শহরটিতে ৫৫ জনকে হত্যা করা হয়েছে। এদের মধ্যে গত দুই সপ্তাহে নিহত হয়েছে ১৩ জন।
Design and developed by ওয়েব হোম বিডি