শপিং মলে আগুন, রাশিয়ায় ১১ জেনারেল বরখাস্ত

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৮

শপিং মলে আগুন, রাশিয়ায় ১১ জেনারেল বরখাস্ত

Manual4 Ad Code

রাশিয়ার শপিং মলগুলোতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনার জেরে সেনাবাহিনীর ১১ জন জেনারেলকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Manual4 Ad Code

দেশটির  স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সেনাবাহিনীর অপরাধ তদন্ত বিভাগ ও জরুরি ত্রাণ বিভাগের ১১ জেনারেল বরখাস্ত করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে কারণ ব্যাখা করা হয়নি।

Manual5 Ad Code

দায়িত্বশীল সূত্র বলেছে, গত কয়েকমাস ধরে রাশিয়ার শপিং মলগুলোতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির ঘটনা বেড়ে যাওয়ায় এসব জেনারেলেকে এর কারণ উদঘাটন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তার অগ্নিকাণ্ড রোধে কোনো ব্যবস্থা নিতে না পারয় শাস্তিমূলক এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Manual2 Ad Code

দুই সপ্তাহ আগে রাশিয়ার ফেডারেল অঞ্চল সাইবেরিয়ার কামরোয়া শহরের একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৪ জনি নিহত হন, যাদের বেশিরভাগই ছিল শিশু। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই অগ্নিকাণ্ড সরেজমিন পর্যবেক্ষণ করার জন্য সাইবেরিয়া সফর করেন। ফিরে এসে অগ্নিকাণ্ড রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওই ১১ জেনারেলকে তিনি নির্দেশনা দিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code