শিক্ষার্থীর হাতে বিকিনি পরা নারীর ছবিযুক্ত প্রবেশপত্র

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৮

শিক্ষার্থীর হাতে বিকিনি পরা নারীর ছবিযুক্ত প্রবেশপত্র

Manual8 Ad Code

বিকিনি পরা নারীর ছবিযুক্ত প্রবেশপত্র দিয়েছে ভারতের বিহার রাজ্যের ললিত নারায়ন মিথিলা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অভিযোগ করেছেন যে, তিনি অদ্ভুত ধরনের ওই প্রবেশপত্র হাতে পেয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসে এই সংবাদটি দেখা যায়।

অনার্স শেষ বর্ষের ওই নারী শিক্ষার্থী গার্হস্থ বিজ্ঞান বিভাগের। সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তিনি এ ব্যাপারে একটি অভিযোগ করেছেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে তার ছবিযুক্ত প্রবেশপত্র সরবরাহ করেছে। মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হয়েছে।

Manual4 Ad Code

ওই শিক্ষার্থী বলেন, রেজিস্ট্রেশনের সময় স্বাক্ষর করার আগে আমি সব ধরনের তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করেছিলাম।

Manual5 Ad Code

তবে শনিবার প্রবেশপত্র প্রিন্ট করার পর সেখানে আমার ছবি ও স্বাক্ষরের স্থানে ব্রিবতকর ওই ছবি দেখে আমি বিস্মিত হয়ে যাই।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code