সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০১৮
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি আবাসিক ভবনে আগুন লেগে সিলেটের একজনসহ ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
শুক্রবার সকাল স্থানীয় সময় সকাল ৭ টার দিকে রিয়াদে অবস্থিত আল নুরা বিশ্ববিদ্যালয় এলাকার একটি ভবনে এ আগুন লাগে। ভবনটিতে শ্রমিকরা থাকতেন বলে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক কূটনীতিক জানিয়েছেন।
সৌদিতে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ভবনে বাংলাদেশিসহ কয়েকটি দেশের নির্মাণশ্রমিকেরা থাকতেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, এ অগ্নিকাণ্ডের ঘটনায় নয়জন নিহত হয়েছেন। আট থেকে দশ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জন বাংলাদেশি। নিহতদের লাশ ও আহত ব্যক্তিদের রিয়াদের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহত বাংলাদেশিরা হলেন- নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের আবুল হোসেনের ছেলে রবিন (২২), গাজীপুরের কালীগঞ্জের হিমেল (২৮), নারায়ণগঞ্জের রূপগঞ্জের মজিদ (৫০), ঢাকার যাত্রাবাড়ীর সোলেমান, কিশোরগঞ্জের ইকবাল (৩৪) ও সিলেটের জোবায়ের (৪৫)।
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। ভবনটিতে ইমার্জেন্সি এক্সিস্ট না থাকায় ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যুূ হয় অনেকের।
Design and developed by ওয়েব হোম বিডি