সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৮
২৫ লক্ষ টাকার চেক ডিজনার মামলায় সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইমরান চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯ টায় নগরীরর রিকাবী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইমরান নগরীর চন্দ্রিমা এলাকার (এ ব্লকের) ৩ নম্বর বাসার বাসিন্দা শরফ উদ্দিন চৌধুরীর ছেলে।
সূত্র জানায়, গত ফেব্রুয়ারী মাসের ৮ তারিখে সিলেটের চীফ মেট্রোপলিটন আদালতে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইমরানের বিরুদ্ধে ২৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়। যাহার নম্বর কোতয়ালি সিআর ১৬৯/১৮ ইং। মামলাটি করেন শাহজালাল উপশহর এলাকার বি ব্লকের ১৯ নম্বর রোডের ত নম্বর বাসার বাসিন্দা মৃত মঈন উদ্দিন চৌধুরীর ছেলে মোশারফ হোসেন চৌধুরী মিয়া।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জানান, ইমরানের বিরুদ্ধে চেক ডিজনার মামলায় গ্রেপ্তাররি পরোয়ানা ছিল।
Design and developed by ওয়েব হোম বিডি